1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবনির্বাচিত ,সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা। নব নির্বাচিত এমপি এস এম জিলানীর সহিত কোটালীপাড়া উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা জাফলং চা বাগানে উচ্ছেদ অভিযান অপরাধ স্বীকার করে গফুরের মুছলেখা প্রদান  আজমিরীগঞ্জ পাবলিক লাইব্রেরি, ইউএনও’র পরিদর্শন গোপালগঞ্জ মেডিকেল কলেজ চিকিৎসকদের সাথে এমপি ডাঃ কে এম বাবরের মতবিনিময়  রাজবাড়ীতে সেনা সদস্যের পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রী গোপালগঞ্জে এলজিইডির প্রধান প্রকৌশলীর উদ্যোগে তিন এমপিকে ফুলেল শুভেচ্ছা তানোরো উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তাদের সাথে এমপির মতবিনিময়।  মোহনগঞ্জে গাঁজাসহ আটক ৩ যুবককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে হৃদয় হত্যার আসামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি প্রদান।

জাফলং চা বাগানে উচ্ছেদ অভিযান অপরাধ স্বীকার করে গফুরের মুছলেখা প্রদান 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

মারুফ আহমদ উপজেলা স্টাফ রিপোর্টার।
গোয়াইনঘাট,সিলেট।

সিলেটের গোয়াইনঘাট জাফলং চা বাগানে অবৈধ ঘর নির্মাণে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপর থেকে জাফলং চা বাগান ৯নং সেকশন চাউরাখেল মৌজায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই রুবেল দাস, ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই হান্নান সহ পুলিশ সদস্যবৃন্দ, জাফলং চা বাগান কর্তৃপক্ষ এবং স্থানীয় ব্যক্তিবর্গ। এসময় ১১নং মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল গফুরের অবৈধ ভাবে নির্মাণ করা দুটি ঘর দখল মুক্ত কর প্রশাসন।
গফুর মিয়াকে আটক করা হলে তিনি অপরাধ স্বীকার করে মুচলেকায় উল্লেখ করেন, আমি গফুর মিয়া, পিতা-আব্দুল জব্বার, সাং-ভিত্রিখেল, থানা- গোয়াইনঘাট, সিলেট এই মর্মে মুচলেকা সম্পাদন করছি যে, আমি জাফলং চা বাগানের ৯ নং সেকশনের চাউরাখেল মৌজাস্থিত সরকারি খাস জমিতে অবৈধভাবে দুইটি ঘর নির্মাণ করেছিলাম, যা সহকারী কমিশনার (ভূমি), গোয়াইনঘাট এর নির্দেশে গোয়াইনঘাট থানা পুলিশের সদস্য, চা বাগান কর্তৃপক্ষ এবং স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমিতে অবৈধ কাঠামো নির্মাণ করে আমি অপরাধ করেছি। উপস্থিত স্বাক্ষীর সম্মুখে আমি দোষ স্বীকার করিয়া অত্র মুচলেকা সম্পাদন করিলাম। তিনি অঙ্গিকার করে বলেন, ভবিষ্যতে কখনও সরকারি জমিতে অবৈধ কাঠামো, স্থাপনা নির্মাণ করবেন না এবং সর্বদা আইন মানিয়া চলবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট