1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাট পৌর সদর ডাকবাংলোটি অবহেলা অযত্নে জরাজীর্ণ। শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন। ঘোড়াঘাটে বেড়েই চলেছে মোটরসাইকেল চুরি আতঙ্কে সাধারণ মানুষ। জাফলংয়ের লাখেরপাড় পাগলা বিলে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে ট্রাক জব্দ,আটক ২ পাংশার টিকটকারের ফাঁদে ফেলে ময়মনসিংহের তরুণীকে ধর্ষণ। নব নির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের সাথে  প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময়  নিজ জেলায় রাষ্ট্রীয় সফরে, সংস্কৃতি প্রতিমন্ত্রী নরসিংদীর ধর্ষনের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা । নবনির্বাচিত ,সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা। নব নির্বাচিত এমপি এস এম জিলানীর সহিত কোটালীপাড়া উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কারে মুভি বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতা আটক করে গণধোলাই দিয়ে একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-গ ১৩-৯৫৬৫) সহ তিন জনকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। অদ্য রবিবার ১ মার্চ ২০২৬ ইং রবিবার ভোর সাড়ে ৩ টার দিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন এর দড়িপুরা এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বাড়ীতে চুরির এ ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন,হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর (জগন্নাথপুর) এলাকার ১/ পিতা মৃত নিজাম উদ্দিন শাহ এর ছেলে মোঃ শাহ আলম শাহ (৩২), ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার বাহাইর উত্তরপাড়া গ্রামের ২/ -চাঁন মিয়ার ছেলে মোঃ সামসুল ইসলাম (৪০), ও একই গ্রামের কালাগাজী বাড়ীর ৩/ মুসা মিয়ার ছেলে ইউসুফ মিয়া সোহাগ (৩৫)।
জানা যায়, রবিবার ভোররাতে সাংবাদিক স্টিকার লাগানো একটি প্রাইভেট কারের পিছনে বাছুর গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসী টের পেয়ে হাতেনাতে তিনজনকে আটক করে গণধোলাই দেয়। গণধোলাই শেষে শিবপুর মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তিনজন চোরকে উদ্ধার করে শিবপুর মডেল থানায় নিয়ে যান। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,গরু চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন তিনজন চোরকে গণধোলাই দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নং ২ তারিখ ১/৩/২০২৬ ইং।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট