1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে প্রি ক্যাডেট পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা ১ মাসের কারাদন্ড প্রদান।  বুধন্তী ও চান্দুরার ইফতার মাহফিলে ব্যারিস্টার রুমিন ফারহানার আগমন। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আখের আলী কে খানসামা উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান! বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ঈদে নেই চেনা সেই আমেজ: দুশ্চিন্তায় আজমিরীগঞ্জের ব্যবসায়ীরা বাহুবল মিরপুরে ধর্ষণের অভিযুক্ত নুরু হক,র‍্যাবের অভিযানে গ্রেফতার। হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতির ঘটনায় ডাকাত শাহীনুর গ্রেফতার। প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই কোটালীপাড়ায় মিলাদ মাহফিলে এস এম জিলানী

বুধন্তী ও চান্দুরার ইফতার মাহফিলে ব্যারিস্টার রুমিন ফারহানার আগমন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

৯ মার্চ সোমবার ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম হাইস্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে বুধন্তী ও চান্দুরা ইউনিয়ন এর সন্মানিত সচেতন নাগরিক বৃন্দের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে মোঃ আব্দুল মতিন, মোঃ রুকন উদ্দিন ও এখলাছুর রহমান সোহাগ এর যৌথ সঞ্চালনায় সভাপতির দায়িত্ব পালন করেন জনাব লুৎফুর রহমান লাফু মাস্টার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগন্জ ও বিজয়নগর উপজেলা এর আংশিক বুধন্তী ও চান্দুরা ইউনিয়ন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত জনপ্রতিনিধি মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মুশাররফ হোসেন সাবেক সচিব কৃষি মন্ত্রণালয়, উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোদয়, প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম, হাফেজ শফিকুর রহমান প্রিন্সিপাল আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম ডিগ্রী কলেজ, মোঃ ইমরান খান প্রিন্সিপাল আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম হাইস্কুল এন্ড কলেজ, মোঃ ফারুক মিয়া প্যানেল চেয়ারম্যান ১ নং বুধন্তী ইউনিয়ন পরিষদ, বাবুল চেয়ারম্যান, সায়েদ মেম্বার সহ আরো অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুন্সি আসাদুজ্জামান আসাদ।
এছাড়া সংক্ষিপ্ত বক্তব্যে অংশ গ্রহণ করেন মোঃ ফায়েজুর রহমান ফায়েজ, মোঃ হারুন মিয়া, সায়েদ ডাক্তার, আলামিন, আরজু মাষ্টার, মাওলানা আইয়ুব খান, বাবুল চেয়ারম্যান, সায়েদ মেম্বার সহ আরো অনেকে ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মুন্সি আসাদুজ্জামান আসাদ।

মাননীয় এমপি মহোদয় উনার বক্তব্যে বলেন জনগণ যে আশা করে আমাকে নির্বাচিত করেছে আমি যেন তাদের সে আশার প্রতিফলন ঘটাতে পারি আপনারা আমার জন্য সেই দোয়া করবেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য শেষে জনসাধারণের মঙ্গল কামনা ও এলাকাবাসীর উন্নয়নে দোয়া পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট