1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার।

লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার।

রোববার (২২ মার্চ ২৬) ইং হবিগঞ্জ আদালত সোপর্দ করা হয়, আদালত, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী কে কারাগারে প্রেরণ করেন।

লাখাই থানা পুলিশের উপপরিদর্শক আবু কাউছার ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মীকে আটক করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার ২১ মার্চ দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক আবু কাউছার ও জেলা গোয়েন্দা শাখা ও সঙ্গীয় পুলিশ ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে, বামৈ পূর্ব গ্রামে অভিযান চালিয়ে সবুর মিয়ার ছেলে জীবন আহমেদ (২২) মৃত হিরাই মিয়ার ছেলে আমিন মিয়া (২৪) নবী হোসেনের ছেলে আবুল কাশেম (২৫) ও মালু মিয়ার ছেলে আশিকুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার এর বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রমে সম্পৃক্ত থাকায় আসামীদের কে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট