1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান লালমাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান । বাগেরহাটে জেলা জামায়াতের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত। বাগেরহাট–ঢাকা ট্রেনলাইন বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের সমাবেশ ও রেলী অনুষ্ঠিত। চিতলমারীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা। ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত গোপালগঞ্জে স্বাধীনতা দিবসে ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক। গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। বিছানাকান্দি সীমান্তে তিন কুতুব এর নেতৃত্বে চলছে ভারতীয় অবৈধ আদান-প্রদান

নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে ২৬ মার্চ ২০১৬ ইং উপলক্ষে অদ্য বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়। শিবপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শিবপুর মুঃ আবদুর রহিম,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া,নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি,সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালা মিয়া,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার,শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মোঃ নঈম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা রাশিদা বেগম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু মাস্টার, আলমগীর হোসেন আঙ্গুর মৃধা ও অন্যান্য নেতৃবৃন্দ। সকালে প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অস্থায়ী মুক্তিস্মারকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট