
মাসুম বিল্লাহ বাগেরহাট জেলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ (বৃহস্পতি বার) বিকালে জেলা জামায়াতের কার্যালয়ে জেলা আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান মল্লিক, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, জেলা কর্ম পরিষদ সদস্য তাজমুল হোসেন, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা লিয়াকত আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা আমীর মাওলানা রেজাউল করিম বলেন,” ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বহু জীবন ও রক্তের বিনিময় আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি।যে কোন মূল্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদেরকেই রক্ষা করতে হবে।স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী ব্যক্তিরা এদেশের সূর্য সন্তান। তাদের রেখে যাওয়া এই দেশকে হায়েনারা বারবার ক্ষত বিক্ষত করেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে এদেশে বিভিন্ন শাসকগোষ্ঠী দেশের মানুষের স্বাধীনতাকে হরণ করে একনায়তন্ত্র ও ফ্যাসিবাদ কায়েম করেছে। আর বারবারই দেশের সংগ্রামী জনতা জীবন দিয়ে সকল ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রকে প্রতিহত করেছে। সে অর্থে সত্যিকারের স্বাধীনতা সংগ্রাম এখনো শেষ হয়ে যায় নাই, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের মাধ্যমেই দেশবাসী প্রকৃত স্বাধীনতার স্বাধ উপভোগ করতে পারবে।”
আলোচনা সভা শেষে স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।#