
মাসুম বিল্লাহ বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট-ঢাকা ট্রেনলাইন বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট হাওলাদার এ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্র মুখার্জি, অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল, শহিদুল ইসলাম স্বপন, মো. সাইদ নিয়াজ হোসেন শৈবাল, বেগ শামিম, সৈয়দ সাইদুর কবীর, সাংবাদিক রুহুল আমিন বাবু ও সাইদা আক্তারসহ অনেকে।
বক্তারা বাগেরহাটের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।
আলোচনা সভা শেষে সাত সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। একই সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজলকে সদস্য সচিব করে বাগেরহাট–ঢাকা ট্রেন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটিতে আরও কয়েকজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।