
অতূল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
শত বছর ধরে চলে আসা হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বসন্তকালীন দূর্গা পুজা, ৫ ই আগষ্টের পর নিরাপত্তাহীনতায় বন্ধ হয়ে যায়। ঐ মন্দিরে এ বছর পুনরায় পুজা করার নির্দেশনা দিয়ে পাশে থেকে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করালেন পাট্টার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল বিশ্বাস।
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ৪ নং ওয়াডের নিভা গ্রামের শত বর্ষী বাসন্তী মন্দিরে প্রতি বছর বসন্তকালীন দূর্গাপুজা অনুষ্ঠিত হয়ে আসছিল। ৫ ই আগষ্টের পটপরিবর্তনের পর নিরাপত্তাহীনতায় গত বছর থেকে তা বন্ধ করে দেয় পুজা কমিটি। এ বছর বিষয়টি পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল বিশ্বাসের নজরে আসে। মাস খানেক আগে ঐ মন্দির কমিটিকে ইউনিয়ন পরিষদে ডেকে পুজা বন্ধের কারন জানতে চান চেয়ারম্যান আকিদুল বিশ্বাস। এ সময় মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির সকল নেতৃবৃন্দ পাট্টা ইউনিয়ন পরিষদে এসে পুজা বন্ধের কারন হিসেবে জানান, নিরাপত্তাহীনতার কথা ভেবেই আমরা নিজেই গত বছর থেকে পুজা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে চেয়ারম্যান বলেন, এ বছর আপনারা পুজা করলে আমি প্রশাসনের সাথে আলোচনা করে, এলাকার জনগনকে সাথে নিয়ে আপনাদের পুর্ন নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিতে পারি। চেয়ারম্যানের কথায় আশ্বস্ত হয়ে পূজা কমিটির বর্তমান সভাপতি পরিতোষ বিশ্বাস জানান, আপনার এবং এলাকার সকল ধর্মের মানুষের সহযোগিতা পেলে, আমরা অবশ্যই পুজা করতে চাই। চেয়ারম্যান আকিদুল বিশ্ব, কমিটির প্রস্তাবে পুর্ন সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
তারই ধারাবাহিকতায় গত সোমবার (২৩ মার্চ) ষষ্ঠি পুজা থেকে শুরু হয়ে আগামীকাল শনিবার (২৮ মার্চ) বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে সফলভাবে শেষ হতে যাচ্ছে ৫ দিন ব্যাপি এই অনুষ্ঠান। শুরু থেকেই চেয়ারম্যান আকিদুল বিশ্বাস, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও জনগনকে সাথে নিয়ে সার্বক্ষণিক নজরদারীর মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আসছেন। এখনো পযর্ন্ত কোনো বিশৃঙ্খলা ছাড়াই সুন্দরভাবে চলছে পুজা মন্দিরের সকল অনুষ্ঠান।
আজ (২৭ মার্চ) শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে শেষ দিনের মতো পুজা মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান আকিদুল বিশ্বাস।
এসময় চেয়ারম্যান বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও ধর্মনিরপেক্ষ গনতান্ত্রিক রাস্ট্র । এখানে যার যার ধর্ম সেই সেই পালন করবে। এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান জানান, বতর্মান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, হারুন অর রশিদ, দল মত নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করছেন। আমরা তার আদর্শকেই অনুসরন করি। এসময় তিনি কমিটিকে নগদ আর্থিক সহযোগিতাও করেন।
পুজা কমিটির সভাপতি পরিতোষ বিশ্বাস, চেয়ারম্যান এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে এক প্রতিক্রিয়ায় জানান, চেয়ারম্যান সাহেবের সার্বিক সহযোগিতা এবং এলাকাবাসীর উপস্থিততে কোনো বিশৃঙ্খলা ছাড়াই আমরা সুন্দরভাবে পুজা সম্পন্ন করতে পারছি। আগামীকাল সন্ধ্যায় বিসর্জন পযর্ন্ত চেয়ারম্যান এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।