1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে খোয়াই নদীর মাটি অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ১০টি ড্রামট্রাক আটক। গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা। মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান লালমাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান । বাগেরহাটে জেলা জামায়াতের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত। বাগেরহাট–ঢাকা ট্রেনলাইন বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের সমাবেশ ও রেলী অনুষ্ঠিত। চিতলমারীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা। ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত গোপালগঞ্জে স্বাধীনতা দিবসে ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক।

হবিগঞ্জে খোয়াই নদীর মাটি অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ১০টি ড্রামট্রাক আটক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জ সদর উপজেলার, রিচি ইউনিয়নের নছরতপুর এলাকায় খোয়াই নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ১০টি ড্রাম ট্রাক আটক করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) গভীর রাতে শহরতলীর রিচি ইউনিয়নের নছরতপুর এলাকায় দুর্বৃত্তরা খোয়াই নদী থেকে মাটি তুলে ১০টি ড্রাম ট্রাক বোঝাই করে নিয়ে যাবার সময় স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ড্রাম ট্রাক গুলি আটক করেন।
এসময় রিচি গ্রামের মাটি উত্তোলনকারী, মিজান নামে এক ব্যাক্তি আটক করা ট্রাক ছাড়িয়ে নিতে জোর প্রচেষ্টা চালান বলে যানা যায়।

মাটি উত্তোলনকারী মিজান মিয়ার বক্তব্য জানতে  মোবাইল নাম্বারে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে ও তিনি ফোন রিসিভ করেন নি।

স্থানীয় সুত্রে যানা যায়
চৌধুরী বাজার ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছুলে কৌশলে মিজান সটকে পড়েন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাতের বেলা নদী থেকে অবাধে মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছে।

এতে নদীর স্বাভাবিক প্রবাহ, তীর ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

ড্রাম ট্রাক গুলি আটক এর বিষয় টির সত্যতা নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকগুলো জব্দ করে। তবে এখনো পর্যন্ত ট্রাকগুলোর মালিক বা চালকের সঠিক পরিচয় পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট