1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
খাদ্যবান্ধবের চাউল প্রচারে সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর অভিযানে আটক। গ্রাম ও সমাজ রক্ষায় আপসহীন থাকব সংবর্ধনায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। গোপালগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল রাখার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা। সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দৌলতদিয়া বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা। ‎বাহুবলে মোটরসাইকেল-তেলের লড়ির সংঘর্ষে আরোহীর মৃত্যু‎। বন্ধ হয়ে যাওয়া মন্দিরে পুজোর নির্দেশ দিলেন,চেয়ারম্যান আকিদুল বিশ্বাস। খানসামা উপজেলার বিভিন্ন বাসন্তী পূজা মণ্ডপ ও হরিবাসর পরিদর্শন গভীর রাতে গরু লুটে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, মৃত সন্তান প্রসব। হবিগঞ্জে খোয়াই নদীর মাটি অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ১০টি ড্রামট্রাক আটক।

খাদ্যবান্ধবের চাউল প্রচারে সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর অভিযানে আটক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের লাখাই উপজেলার করাবে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে দীর্ঘদিন ধরে নয়-ছয় করে আসছিলেন ডিলার জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক জাকারিয়া চৌধুরী রতন।
গত কয়েক দিন ধরে তার বিরুদ্ধে এমন অভিযোগে এলাকায় সমালোচনা দেখা দেয়। অবশেষে গতকাল রোববার ২৯ মার্চ বিকেলে চাউল পাচারের সময় সেনাবাহিনী তাকে হাতে নাতে আটক করে।
স্থানীয় সুত্রে যানা যায়
জাকারিয়া চৌধুরী রতন করাব গ্রামের মৃত কছির মিয়া ছেলে।
, জাকারিয়া চৌধুরী ডিলার নিয়োগের পর থেকে অনিয়ম করে আসছিলেন।
তিনি সুবিধা ভোগীদের মধ্যে নিয়মিত চাল বিতরণ না করে প্রায়ই আত্মসাত করতেন।
এর আগেও তিনি চাউল হবিগঞ্জ শহরের পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।
গতকাল বিকেলে তিনি করাবের কদমতলী এলাকা থেকে টমটমে (ইজিবাইক) ১৬ বস্তা চাউল পাচার করতে গেলে ৪ বস্তা চাউল সহ সেনাবাহিনী
হাতে নাতে আটক করে।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হবিগঞ্জ শহরের খাদ্য গুদাম রোড থেকে ১২ বস্তা চাউল উদ্ধার করে সেনাবাহিনী।
বিষয় টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলামকে অবগত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলাম বলেন, ‘চাউলসহ তাকে আটক করা হয়েছে।
আরো কোথায়ও চাউল আছে কি না তা তদন্ত করা হচ্ছে। আমরা তার লাইসেন্স বাতিলের জন্য উর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন পাটানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট