1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

আজমিরীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার চর বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত বহুল আলোচিত বেসরকারি প্রতিষ্ঠান “আজমিরীগঞ্জ নিউ মেডিল্যাব হাসপাতাল”-কে ঘিরে ওঠা ‘২ মিনিটে ভুয়া রিপোর্ট’ কেলেঙ্কারির প্রাথমিক সত্যতা মিলেছে তদন্তে। স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল খাতে এমন অনিয়মের প্রমাণের আভাসে এলাকায় তীব্র উদ্বেগ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত ১ এপ্রিল ২০২৬ তারিখে উপজেলা স্বাস্থ্য বিভাগের টিম আকস্মিক পরিদর্শনে গিয়ে ল্যাব কার্যক্রম, রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। প্রাথমিকভাবে দেখা গেছে, নির্ধারিত ল্যাব প্রক্রিয়া অনুসরণ না করেই অস্বাভাবিক স্বল্প সময়ে ভূয়া ইউরিন রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, যা গুরুতর অনিয়ম হিসেবে বিবেচিত হচ্ছে। ইতোমধ্যে যে তথ্য উঠে এসেছে, তা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।
অভিযোগকারী মোঃ সাইফুর রহমান (কৌশিক) দাবি করেন, মাত্র ২ মিনিটে ইউরিন রিপোর্ট প্রদান এবং সেই রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা গ্রহণের পর তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে তাকে ভয়ভীতি প্রদর্শনের শিকার হতে হয়েছে এবং এখন পর্যন্ত প্রতিনিয়ত ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, শুধুমাত্র আজমিরীগঞ্জ নয়, আশপাশের আরও দুই জেলার বিভিন্ন এলাকার মানুষও এই হাসপাতাল থেকে নিয়মিত চিকিৎসা সেবা নিয়ে থাকেন। ফলে এমন অনিয়মের অভিযোগ ও প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় বিস্তৃত জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এর আগেও ২০২৪ সালে একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর চিকিৎসা সংক্রান্ত অভিযোগ উঠে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। পুনরায় একই ধরনের অনিয়মের অভিযোগ প্রমাণের আভাসে স্থানীয়দের ক্ষোভ আরও তীব্র হয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা…..বলেন
“অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে কিছু পরীক্ষার কিট এবং অন্যান্য স্যাম্পল সংগ্রহ করে আনা হয়েছে, যা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে। সেগুলোর পরীক্ষার পর ঊর্ধ্বতন কর্মকর্তা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন ”

সচেতন মহল বলছে, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এছাড়াও এমন অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে স্থানীয় নেতৃবৃন্দের ও নজরদারি রাখা প্রয়োজন মনে করেছেন তারা ।

এখন সবার নজর উর্ধ্বতন কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট