1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা নানিশাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগ! পানছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত কোটালীপাড়ায় পুকুরের পানি থেকে ব্যারেল ভর্তি ডিজেল উদ্ধার ফকিরহাটে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় বাইক চালক নিহত গোয়াইনঘাটে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা নানিশাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগ! দিনাজপুরের ঘোড়াঘাটে হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ ও দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত। গোপালগঞ্জে বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ২৭ শিশু ভর্তি জলসুখা ইউনিয়নে চুরির ভয়াবহ উপদ্রব: মাদকের নীল দংশনে বিপন্ন জনজীবন। বাগেরহাটে আধুনিক বাসস্টান্ড, নিউমার্কেট ও পার্ক নির্মানে নাগরিক সংলাপ নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় শিশুকে পৈশাচিক মারধর শিক্ষক গ্রেফতার।

ফকিরহাটে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় বাইক চালক নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

মাসুম বিল্লাহ বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে পেট্রোল পাম্পে তেল নিয়ে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইক চালক মো: ইয়াছিন শেখ (৫৫) নামে েএক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইয়াছিন শেখ উপজেলার সাতশৈয়া গ্রামের শেখ আ: বারির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় ইয়াছিন শেখ মটরসাইকেলে তেল নেওয়ার জন্য পাগলা-শ্যামনগর আরা ফিলিং স্টেশনে প্রবেশ করছিল। এসময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে তিনি গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুরে তিনি মারা যান। এদিকে ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছেন।

তিনি আরও বলেন, একইদিন, বেলা ১১টায় পিলজংগ এলাকায় ক্রেনের গাড়ী উল্টে পড়ে ইসরাফিল শেখ (২৭) নামে এক ব্যাক্তি আহত হয়েছেন। অপরদিকে উপজেলা শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত বাইসাইকেল আরোহী আহত হয়েছে। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট