1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে বৃদ্ধ নিহত ৩০ জন আহত। নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান। গোয়াইনঘাটে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা নানিশাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগ! পানছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত কোটালীপাড়ায় পুকুরের পানি থেকে ব্যারেল ভর্তি ডিজেল উদ্ধার ফকিরহাটে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় বাইক চালক নিহত গোয়াইনঘাটে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা নানিশাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগ! দিনাজপুরের ঘোড়াঘাটে হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ ও দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত। গোপালগঞ্জে বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ২৭ শিশু ভর্তি জলসুখা ইউনিয়নে চুরির ভয়াবহ উপদ্রব: মাদকের নীল দংশনে বিপন্ন জনজীবন।

নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ পাহাড় কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাও গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়গাও গ্রামে অভিযান চালানো হলে পাহাড় কাটার অপরাধে ওই গ্রামের ধন মিয়ার ছেলে ছালেহ আহমেদকে হাতেনাতে আটক করা হয়। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর আওতায় তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, এই ধরনের অপরাধ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে। স্থানীয়রা জানান, এ ধরনের অভিযানের ফলে পাহাড় কাটার অবৈধ কর্মকাণ্ড বন্ধে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট