রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার নরসিংদীর শিবপুরে আহত ও নিহত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান । ঈদগাঁও উপজেলায় অতিভারীবৃস্টি বর্ষণে ফলে ২০গ্রাম প্লাবিত  লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন, নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিলেন -হুইপ জিকে গউছ, খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনের কারণে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ঈদগাঁও উপজেলায় বৃষ্টির পানিতে প্লাবিত উপজেলা নির্বাহী কর্মকর্তার র্পরিদর্শন। মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড।  মরণফাঁদে পরিণত রুস্তমপুর-গোপলার বাজার সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ।
Title :

কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক সদস্য সচিব মাহদী হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ জুন ২৬)ইং দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা টি ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান, সম্প্রতি তার ওপর হামলা চেষ্টার একটি ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য মাহদী হাসান জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদন করেন।

বৃহস্পতিবার দুপুরে আবেদন জমা দিয়ে ফেরার পথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একদল যুবক তার গতিরোধ করে মারধর করে বলে অভিযোগ করা হয়।

এতে তিনি আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন মাহদী তার উপর হামলার ঘটনা বর্ণনা দিয়ে ছাত্রদলকে দায়ী করেন। এর আগে বুধবার দুপুরেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তার ওপর ছাত্রদলের হামলা চেষ্টার অভিযোগ তোলেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মাহদী হাসানকে মারধরের একটি ঘটনার তথ্য পুলিশ পেয়েছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, এ পর্যন্ত তদন্তে কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews