রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার নরসিংদীর শিবপুরে আহত ও নিহত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান । ঈদগাঁও উপজেলায় অতিভারীবৃস্টি বর্ষণে ফলে ২০গ্রাম প্লাবিত  লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন, নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিলেন -হুইপ জিকে গউছ, খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনের কারণে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ঈদগাঁও উপজেলায় বৃষ্টির পানিতে প্লাবিত উপজেলা নির্বাহী কর্মকর্তার র্পরিদর্শন। মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড।  মরণফাঁদে পরিণত রুস্তমপুর-গোপলার বাজার সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ।
Title :

লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন:

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)

মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ মহতী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লালমাই উপজেলায় এ বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনকালে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ যুগান্তকারী। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। উপজেলার প্রতিটি নাগরিককে অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণের আহ্বান জানান তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন এবং বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন।

এছাড়া লালমাই উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দপ্তর প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews