রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার নরসিংদীর শিবপুরে আহত ও নিহত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান । ঈদগাঁও উপজেলায় অতিভারীবৃস্টি বর্ষণে ফলে ২০গ্রাম প্লাবিত  লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন, নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিলেন -হুইপ জিকে গউছ, খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনের কারণে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ঈদগাঁও উপজেলায় বৃষ্টির পানিতে প্লাবিত উপজেলা নির্বাহী কর্মকর্তার র্পরিদর্শন। মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড।  মরণফাঁদে পরিণত রুস্তমপুর-গোপলার বাজার সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ।
Title :

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্

গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুরিয়ায় আজ রবিবার (১৪ জুন ২০২৬ ) ভোরে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে পরে দুইজন আহতের
খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সূর্যের আলোয়
চারপাশ আলোকিত হয়ে উঠে, ঠিক সেই সময় হঠাৎ একটি বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। শব্দের উৎস খুঁজতে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, গোপালগঞ্জ শহরের পাঁচুরিয়া এলাকার বেইলী ব্রিজ পারাপারের সময় ব্রিজ ভেঙ্গে একটি মালবাহী ট্রাক খালে পড়ে গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ওজনের মালবাহী ট্রাকটি ব্রিজের ওপর ওঠার পর বেইলী ব্রিজটির একটি অংশ ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গোপালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি জনাব মোঃ শাহিন মুন্সি সাহেব বলেন, ইতোপূর্বে এই বেইলি ব্রিজটি সংস্কারের জন্য একাধিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলেও অদ্যবধি আলোর মুখ দেখেনি । তিনি আরো বলেন, যথা সময় ব্রিজটি সংস্কার হলে আজকের এই হতাহতের ঘটনা এড়ানো যেত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews