রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার নরসিংদীর শিবপুরে আহত ও নিহত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান । ঈদগাঁও উপজেলায় অতিভারীবৃস্টি বর্ষণে ফলে ২০গ্রাম প্লাবিত  লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন, নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিলেন -হুইপ জিকে গউছ, খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনের কারণে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ঈদগাঁও উপজেলায় বৃষ্টির পানিতে প্লাবিত উপজেলা নির্বাহী কর্মকর্তার র্পরিদর্শন। মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড।  মরণফাঁদে পরিণত রুস্তমপুর-গোপলার বাজার সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ।
Title :

গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ!

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি!।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ফারুক আহমদের (৬০) মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার ১৩ জুন সকাল আনুমানিক ১০টার দিকে ভিডিওটি ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে সাবেক ইউপি সদস্য ফারুক আহমদ মাদক সেবন করছেন। এ সময় তার সঙ্গে জুয়েল নামে এক ব্যক্তি এবং আরও কয়েকজনকে একই ধরনের কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকার সচেতন নাগরিক ও বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তিদের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাদের মতে, সমাজের পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিরা যদি মাদকাসক্তি বা মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তবে তা তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মো. ফারুক আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে ভিডিওটির সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews