বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

মহালছড়িতে মধ্যরাতে আগুনে পুড়ে গেছে প্রায় ২৩ টি দোকান।

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

উত্তম চাকমা,মহালছড়ি (খাগড়াছড়ি):

খাগড়াছড়ির মহালছড়ি বাজার আগুনে পুড়ে গেছে প্রায় ২৩টি দোকান। ৪ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে আকাশে বৃষ্টি নামার আগে বাতাসে গতি এবং বজ্রপাত এত বেশি ছিল যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। রাত ১২টার দিকে বজ্রপাতের শব্দের পরপরই বাজারের একটি দোকানে আগুন দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এসময় ভারী বৃষ্টির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো।

আগুন লাগার পর দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে সেনাবাহিনী, সাথে যোগ দেয় স্থানীয়রাও। পরে প্রায় এক ঘন্টা পর ২৫ কিলোমিটার দুরে খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নেভানোর কাজে যোগ দিলে আজ সকাল ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান, মহালছড়ি জোন, জেলা পরিষদ সদস্যসহ বিভিন্ন দলীয় নেত্রীবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

স্হানীয় সাংবাদিক কাওসারুল ইসলাম বলেন, মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন নেই। মহালছড়ি আগুন লাগলে ২৪ কিলো মিটার দূরের খাগড়াছড়ি সদর থেকে ফায়ার সার্ভিস আগুন নেভাতে আসে। ততক্ষণে সব শেষ হয়ে যায়। ফায়ার সার্ভিস থাকলে হয়তো ক্ষয়- ক্ষতি টা কম হতো। আরও বলেন মহালছড়ি উপজেলা দ্রুত ফায়ার সার্ভিসের স্টেশন করার জন্য দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews