রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত।  ‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার
Title :

শায়েস্তাগঞ্জ পুরাতন ব্রিজের পাশে রাতে আঁধারে মাটি উত্তোলনের মহোৎসব।

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জ জেলার লস্করপুর রেল ব্রীজের পাশ ঘেঁষে খোয়েই নদীর চরের মাটি কাটা এখন যেন নিত্যদিনের দৃশ্য। প্রশাসনের কোনো উদ্যোগ না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে মাটি ব্যবসায়ী সিন্ডিকেট ।

নদীর তীর ঘেঁষে ট্রাক্টর ও ট্রলি দিয়ে প্রতিদিনই উঠানো হচ্ছে শত শত ঘনফুট মাটি।

স্থানীয়রা জানান, দিনের বেলাতে ও রাতে আঁধারে চলে মাটি উত্তোলনের মহোৎসব। রেল ব্রীজের নিচে ও পার্শ্ববর্তী চর থেকে মাটি কেটে নেওয়ায় নদীর তীর ভাঙন এবং ব্রীজের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

একজন এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “নদীর বুক থেকে এভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হলে একদিন এখানে নদীই হারিয়ে যাবে। অথচ কেউ কিছু বলছে না, দেখারও কেউ নেই।”

জানা গেছে, এসব মাটি মূলত বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহারের জন্য বিক্রি করা হচ্ছে। প্রশাসনের অভিযানের খবর পেলেই সাময়িকভাবে কাজ বন্ধ রাখে মাটি ব্যবসায়ীরা, পরে আবার আগের মতোই শুরু হয় মাটি কাটা।

পরিবেশবিদরা বলছেন, অবৈধভাবে নদীর চর থেকে মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, পাশাপাশি রেল ব্রীজ ও আশপাশের এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে খোয়েই নদীর চর রক্ষা পায় এবং বেপরোয়া মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে যেন, কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews