বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

হবিগঞ্জ বিজিবি সীমান্তবর্তীদের বিনামূল্যে চিকিৎসা ঔষধ,শিক্ষা উপকরণ বিতরণ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

মীর দুলাল।।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ ও দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সরকারের নির্দেশনা মোতাবেক বেসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদান করে আসছে। পাশাপাশি সীমান্ত এলাকার জনসাধারণকে বিভিন্ন সময়ে নানারকম সাহায্য সহযোগিতা করে থাকে। এরই অংশ হিসেবে সম্প্রতি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

সূত্র মতে, গত ১২ নভেম্বর ২০২৫ তারিখ হবিগঞ্জ ৫৫ বিজিবির অধীনস্থ তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এর উপস্থিতিতে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে তেলিয়াপাড়া চা-বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং হবিগঞ্জ বিজিবির মেডিক্যাল অফিসার ডাঃ অরন্ধতী মোদক এর নেতৃত্বে একটি মেডিক্যাল টিম স্থানীয়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন । এ উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে প্রায় ২০০ জন সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান এবং পাশাপাশি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান দমনের পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ মানুষের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এলে দেশে অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠনে সহায়ক হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews