বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের ৯৩ সদস্যের কমিটির অনুমোদন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:।

সিলেট, ৪ নভেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার আওতাধীন গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের ৯৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের সুপারিশক্রমে জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা তাঁতীদলের আহবায়ক ফয়েজ আহমদ দৌলত এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক কমিটিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে বিশিষ্ট আইনজীবী এডভোকেট লিয়াকত আলীকে আহবায়ক, মোঃ জাকারিয়া রব্বানীকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আব্দুল মান্নানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত আহবায়ক এডভোকেট লিয়াকত আলী বলেন, গোয়াইনঘাট উপজেলার তাঁতী সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক ঐক্য এবং বিএনপির আদর্শ তৃণমূলে পৌঁছে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের নেতাকর্মীদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

এছাড়া নবনির্বাচিত সদস্য সচিব আব্দুল মান্নান বলেন, জাতীয়তাবাদী তাঁতীদল সবসময় তৃণমূলের মানুষের পাশে থেকে কাজ করে এসেছে। নতুন এই কমিটি সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং গোয়াইনঘাটে তাঁতী সমাজের উন্নয়ন ও ন্যায়সংগত অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে। আমরা বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখব।

কমিটি অনুমোদনের পর সিলেট জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, স্থানীয় পর্যায়ে তাঁতী সমাজের সমস্যা সমাধান ও বিএনপির আদর্শ প্রচারে নতুন কমিটি অগ্রণী ভূমিকা রাখবে।

নতুন কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের তাঁতী সমাজের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews