বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত। গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত, গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি
Title :

চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাটে অনুমতি ছাড়া খোয়াই নদীর পাড়সংলগ্ন এলাকা থেকে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে চুনারুঘাট পৌরসভার আমকান্দি সুইচগেইট সংলগ্ন খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকায় অনুমতি ছাড়া মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মনজুর রহমান রাতুল (পিতা: লুৎফর রহমান, সাং: আমু রোড, বনগাঁও) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি না কাটার বিষয়ে তাঁকে কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার জানান,জনস্বার্থ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে অনুমতি ছাড়া মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews