শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

বাগেরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায়, কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম।

আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, বিএনপি নেতা শমসের আলী মোহন, শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, সরদার লিয়াকত আলীসহ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, সৈরাচার শেখ হাসিনা ও তার পেটুয়া বাহিনী বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। তারপরও দেশ ও দেশের মানুষের জন্য তিনি গনতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করে গেছেন। আজকে তিনি অসুস্থ্য হয়ে হাসপাতালে রয়েছেন। আমরা তার সুস্থ্যতা কামনা করছি।

এদিকে এদিন জুমআর নামাজের পরে জেলার বিভিন্ন মসজিদে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

জুমআর নামাজের পরে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় অংশগ্রহন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম। এসময় তার সাথে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেনের বাড়িতে বিশেষ ও দোয়া মোনাজাত হয়েছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায়। সেখানে বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews