শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

কালীগঞ্জের কৃতি সন্তান পদোন্নতি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম‍্যাজিসট্রেট।

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মোঃমাহাবুবুর রহমান। কালিগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কৃতি সন্তান সাইফুদ্দিন হোসাইন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম‍্যাজিসট্রেট হিসেবে পদোন্নতি পেয়েছেন। রাষ্ট্রীয় এই মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতের দায়িত্ব পালনে সকলের দোয়া কামনা করেন। তার পদোন্নতির খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী, বিচার বিভাগীয় কর্মকর্তা, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কালীগঞ্জ উপজেলার মোল্লাকুয়া গ্রামের
মো: ইসলাম ও মোছাঃ জরিনা খাতুনের সন্তান সাইফুদ্দিন হোসাইন ছোটবেলা থেকেই মেধা, সততা ও নীতিনিষ্ঠার জন্য পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বিচার বিভাগে দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রশাসনিক ও বিচার বিভাগীয় মহলের মতে, তার কর্মদক্ষতা, সততা ও দায়িত্ববোধের যথার্থ স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি। কালীগঞ্জসহ ঝিনাইদহ জেলায় তার অর্জনে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা আশা করছেন, নতুন দায়িত্বেও তিনি ন্যায় প্রতিষ্ঠা ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আরও উচ্চ পর্যায়ে দেশের সেবা করার সুযোগ পাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews