বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

কবর স্থানে মুক্তিযোদ্ধাদের সিমানায় আগুন

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানের সীমানা বেড়ায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ফজরের ওয়াক্তে মসজিদে মুসুল্লিরা নামাজ পড়তে আসলে কবরস্থানে আগুন দেখতে পায়। পড়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা এসে নেভায়। আগুন লাগার স্থানে পেট্রোলের গন্ধ পাওয়া যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তাদের অভিযোগ পরিকল্পিত ভাবে কেউ বীর মুক্তিযোদ্ধাদের কববের জন্য নির্ধারিত স্থানের আগুন দিয়েছে।

তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও ওই কবরস্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম বলেন, আমি ফজরের আযান দেওয়ার জন্য যাচ্ছিলাম তখন কবরস্থানে আগুন দেখতে পাই। মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় লোকজন ও হেফজ খানার ছাত্ররা এসে আগুন নিভিয়েছে। এটা কেউ ধরিয়ে দিয়েছে এখানে কারেন্ট নেই বা পথের পাশে না যে ভুলবশত হবে এটা পরিকল্পিত ও নাশকতামূলক।

বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত শিক্ষক মো: সমশের আলী বলেন,এটা স্বাধীনতা বিরোধীদের কাজ। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এটা তারা করেছে। আমরা এমন ঘটনার জন্য কি দেশ স্বাধীন করেছিলাম। এঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মুলক শাস্তি কামনা করছি।

তারাপুর ঈদগাহ ও কবরস্থানের সেক্রেটারি শিক্ষক নুরুল আলম, বলেন এটা সত্যি ন্যাক্কারজনক ঘটনা আমরা কমিটির পক্ষ থেকে এ ঘটনায় থানায় জিডি করব প্রশাসনের জানানো হয়েছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার তদন্ত ওসি আব্দুল গণি বলেন, ইতোমধ্যে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে কেউ পরিকল্পিত ভাবে মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানের সীমানা বেড়ায় আগুন দিয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, পুড়ে যাওয়া সিমানা বেড়া দ্রুত সংস্কার করা হবে। সেই সাথে যারা আগুন লাগানোর সাথে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews