1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার।

গোয়াইনঘাটের লেঙ্গুড়ায় ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ ও লিফলেট বিতরণ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ, সিলেট বিভাগীয় প্রতিনিধ:।

সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী’র সমর্থনে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে মহিলা সমাবেশ ও ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে লেঙ্গুড়া গ্রামের সাহেদ মেম্বারের বাড়িতে অনুষ্ঠিত সমাবেশে ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৪ আসনের প্রার্থী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি বলেন,
“দলীয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে সকল স্তরের নারী-পুরুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।

সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও লেঙ্গুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার সাহেদ আহমদ। তিনি বলেন, “প্রিয় বোনেরা, আমাদের প্রার্থী আরিফুল হক চৌধুরী একজন যোগ্য ও কার্যকর নেতা। সিটি কর্পোরেশন মেয়র থাকাকালীন তিনি শহরকে উন্নত করেছেন, আর আজও মানুষ তাকে ফিরে চাইছে। আসুন, আমরা সবাই মিলিত হয়ে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করি এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করি।

উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলিম উদ্দিন বলেন, নারী সমাজের শক্তি আমাদের রাজনীতির মূল চালিকা শক্তি। আমরা চাই সকল প্রয়াস মিলিত হয়ে ধানের শীষকে বিজয়ী করুক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য ও লেঙ্গুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি নুরুল আমীন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, যুবদল নেতা সুহেল আহমদসহ ওয়ার্ড বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সমাবেশে কয়েক শতাধিক নারী অংশগ্রহণ করেন, যা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট