শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য
Title :

রাজশাহীতে স্বামীর পোশাক পরে স্ত্রীর টিকটক, কনস্টেবল প্রত্যাহার

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৪১৩ বার পড়া হয়েছে

মো রাজু আহমেদ রাজশাহী জেলা প্রতি নিধি
স্বামীর পুলিশের ইউনিফর্ম পরে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশ করার ঘটনায় রাজশাহীতে সাইফুজ্জামান নামে এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমান এ আদেশ দেন।

কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন- কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করে সিমা খাতুন নামের এক নারীকে নিয়ে একই বাসায় ভাড়া থাকছেন এবং ওই নারী পুলিশের ইউনিফর্ম পরে টিকটকে ভিডিও প্রকাশ করছেন। বিষয়টি জানার পর তিনি নিজেই ওই বাসায় যান।

যাচাইয়ে দেখা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান সিমা খাতুনকে দ্বিতীয়বার বিয়ে করেছেন। তবে সে সময় তাদের কাবিননামার কাগজপত্র পাওয়া যায়নি। তবে সিমা খাতুন যে পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও প্রকাশ করেছেন, সেটি সত্য বলে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বৃহস্পতিবারই সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে রাতেই তিনি থানা ত্যাগ করে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত হন।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘পুলিশ সদস্যের পোশাক তার স্ত্রী বা অন্য কারও পরিধান করার কোনো সুযোগ নেই। এটি ফৌজদারি অপরাধের আওতাভুক্ত। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, সিমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে ভিডিও ধারণ করে নিয়মিত টিকটকে প্রকাশ করে আসছিলেন। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগের কথাও উঠে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews