বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত। গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত, গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল।
Title :

ঘোড়াঘাটে কাঁঠাল পাতা বিক্রি করে চলে ছকমলের সংসার।

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৮৫ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে কাঁঠালের পাতা বিক্রি করে সংসারের স্বচ্ছলতা এনেছে ৫৫ বছর বয়সি ছকমল। শুধু পাতা বিক্রি করেই মাসে তার আয় ৩০হাজার টাকা। প্রতিদিন ভ্যান ভর্তি কাঠাল পাতা নিয়ে তিনি ঘোড়াঘাট পৌর শহরের হাট বাজারে বিক্রয় করেন। চাষাবাদ বাড়ায় ফাঁকা নেই মাঠঘাট, বাধ্য হয়েই যারা ছাগল পালন করছেন তারা কাঠল পাতার উপর নির্ভরশীল হয়ে পরছেন। ছকমল পৌর শহরের সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ ৮বছর ধরে কাঠাল পাতা বিক্রি করছেন। যে কারনে ছাগল চাষিরা তার কাছে পরিচিত একটি মুখ। ঘোড়াঘাট আজাদমোডে ভ্যান ভর্তি কাঠাল পাতা নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করেন। তিনি জানান, প্রতিদিন ১হাজার থেকে ১২শ টাকা বিক্রি হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত কাঠাল পাতা বিক্রি হয়। তার ভ্যানে ২শর বেশি পাতার আঁটি নিয়ে আসেন প্রতিটি আটি ২০ থেকে ২৫ টাকা বিক্রি হয়। এতে করে তার প্রতি দিন প্রায় হয় ১হাজার থেকে ১২শ টাকা। স্ত্রী, ছেলে ও একটি মেয়ে নিয়ে সুখেই সংসার চলছে বলে তিনি জানালেন। পাতা সংগ্রহের কথা জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন এলাকার কাঠাল বাগানে গিয়ে মালিকের সাথে গাছ চুক্তি করে পাতা সংগ্রহ করি। তার একজন বড় ক্রেতা পাশ্ববর্তি বাগদা বাজারের লালমিয়া জানান, তার ২৫টি ছাগল রয়েছে ঘাসের অভাবে তাকে প্রতিদিন ১৮ থেকে ২০টি আঁটি কিনতে হয়। উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, কাঠাল পাতা ছাগলে জন্য খুবই পুষ্টিকরও প্রিয় খাবার যা তাদের রুচি বাডায় প্রোটিন সরবরাহ করতে ও সার্বিক স্বাস্থ্য ও বৃদ্ধির জন্য উপকারী। তিনি আরও জানান শুধু কাঠাল পাতা নয়, অন্যান্য খাবার যেমন ঘাস খড় ও দানাদার খাদ্যও সমানভাবে দেওয়া উচিত। তবে গবাদি পশুর তেমন বিচরনভুমি না থাকায় প্রভাব পড়েছে ঘাস ও কাঠাল পাতার উপর।

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
০৭.০১.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews