1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক

ভূমিসেবায় অনন্য সাফল্য: ময়মনসিংহ বিভাগে সেরা এসিল্যান্ড এম. এ. কাদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

 

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদের। ভূমিসেবায় দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রমের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে প্রতিক্রিয়ায় এম. এ. কাদের বলেন, কর্মজীবনের শুরুতেই এ ধরনের সম্মাননা পাওয়া তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তবে এ সাফল্যে তাঁর ব্যক্তিগত অবদান খুবই সীমিত। এ অর্জনের পেছনে রয়েছে তাঁর সম্মানিত সিনিয়র কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা এবং মোহনগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা।
তিনি আরও বলেন, “এই অর্জনের সর্বাধিক কৃতিত্ব প্রিয় মোহনগঞ্জবাসীর। আমি কখনো ‘সেরা’ হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করিনি; বরং সর্বদা চেষ্টা করেছি সাধারণ মানুষকে দ্রুত, সহজ ও নিরবচ্ছিন্ন ভূমিসেবা দেওয়ার। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাকে এই স্বীকৃতির জায়গায় পৌঁছে দিয়েছে।”
মোহনগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও ভূমিসেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের পাশে থেকে ন্যায়ভিত্তিক ও জনবান্ধব সেবা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
এম. এ. কাদেরের এ অর্জনে মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট