বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

ঘোড়াঘাটে ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের টহল জোরদার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে থানা পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সরেজমিনে দেখা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার, বাসস্ট্যান্ড, সরকারি-বেসরকারি স্থাপনা এবং সম্ভাব্য ভোটকেন্দ্র এলাকায় দিন-রাতের টহল অব্যাহত রয়েছে। পুলিশের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি কার্যক্রমও বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন-রাত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। কেউ নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অপরদিকে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের পুলিশ সুপার আ. ন. ম. নিয়ামত উল্লাহ বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। কেউ নাশকতা বা সহিংসতার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।”

স্থানীয় বাসিন্দারা পুলিশের টহল বৃদ্ধিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, নির্বাচনের সময় পুলিশের সক্রিয় উপস্থিতি থাকলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ঘোড়াঘাট থানা পুলিশ জানিয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
১২-১-২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews