বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত। গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত, গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল।
Title :

নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক, অর্থসহ গ্রেফতার সাত।

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৫১ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন এর কারারচর ও আয়ুবপুর ইউনিয়ন এর জাঙ্গালিয়া এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ও উদ্ধারকৃত অস্ত্র, নগদ অর্থ এবং মাদকদ্রব্য সমূহ শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে লেঃ কর্ণেল শামীম রহমান,পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন) এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,শিবপুর উপজেলার কারারচর মদিনা জুট মিলস সংলগ্ন এলাকার ১/ মোঃ মিজান মিয়ার ছেলে গডফাদার জামাল উদ্দিন খোকা (৭০), ২/ জামাল উদ্দিন খোকার স্ত্রী সেলিনা বেগম (৫০),৩/ শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী সম্পা (২৪), আইয়ূব পুর ইউনিয়ন, জাঙ্গাইলা এলাকার ৪/ মফিজ উদ্দিন এর ছেলে আলমগীর (৩৭), ৫/ আওয়াল এর স্ত্রী শামসু নাহার (৫০), ৬/ মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২),৭/ ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)। উদ্ধারকৃত মালামাল ১/ টি আগ্নেয়াস্ত্র (সাথে ২টি কার্তুজ) ,২/ ৩টি পিস্তল ম্যাগাজিন, ৩/ ১৬শ পিস ইয়াবা ট্যাবলেট,৪/ নগদ ১৫,৪০,১০০ টাকা,৪/ মোবাইল ১৭ টি (১৩টি স্মার্টফোন, ৪টি বাটন), ৫/ ২টি সাষমুরাই, ৬/ ৬টি ফেন্সিডিল,৭/ ৯টি বিদেশি মদের বোতল, ৭/ ২টি নকল পিস্তল,৮/ ২টি রাম দা, ৯/ ১টি ল্যাপটপ। অদ্য ১৪/১/২৫ ইং বুধবার বিকেলে শিবপুর মডেল থানায় সাংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ জেলা সুপার মোঃ আবদুল্লাহ্‌ আল ফারুক সাংবাদিকদের কে জানান নির্বাচনকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার ও অস্ত্র , নগদ অর্থ মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।গ্রেফতারকৃত জামাল উদ্দিন খোকা এর বিরুদ্ধে একটি মামলা,আজিজুল মিয়া এর বিরুদ্ধে দুটি মামলা,মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ সময় আরো বক্তব্য রাখেন,লেঃ কর্নেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন ) । উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ,সহকারী পুলিশ সুপার ও শিবপুর সার্কেল মোঃ রায়হান সরকার, অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া শিবপুর মডেল থানা। এসময় নরসিংদীর জেলার যৌথ বাহিনীর উদ্যোতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews