বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

বাহুবলে রাতের আঁধারে মাটি উত্তোলনে প্রশাসনের অভিযানে ট্রক্টর আটক ও কারাদণ্ড প্রদান।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৭ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটা রোধে রাতের আঁধারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে হাতেনাতে আটক এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মাটি বহনকারী একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টা থেকে ভোর ২টা পর্যন্ত বাহুবল উপজেলার লামাতাসী ও পুটিজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে উপজেলার অমৃতা গ্রামের আখলাস মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫) কে আটক করে তাৎক্ষণিকভাবে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন। জব্দকৃত ট্রাক্টরটি পরবর্তীতে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়। অভিযানে বাহুবল মডেল থানার একদল পুলিশ দল সহযোগিতা করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে বলেন, “কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে টপ সয়েল কাটা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষার স্বার্থে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews