রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
এইচএসসি ফলাফল ২০২৬: আজমিরীগঞ্জ সরকারি কলেজের চিত্র ও উত্তরণের উপায়। ফলাফল বিপর্যয়ের মধ্যেও সাফল্য ধরে রেখেছে জহুর চান বিবি মহিলা কলেজ। পানছড়িতে বিজিবির অভিযানে সেগুন গামারি খাট জব্দ। মুড়ারবন্দ দরবার শরীফে বিশ্ব সুফী সংস্থার আলোচনা সভা ও হবিগঞ্জ জেলা কমিটি গঠন! মাধবপুরে শ্রমিক লীগ নেতা ফজলুল হক পুলিশের অভিযানে গ্রেফতার। গোপালগঞ্জে পথসভায় ডা:শফিকুর রহমান-সংবিধান সংস্কার করে জনরায় বাস্তবায়ন করুন। লালমাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হাজীগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার। হবিগঞ্জে নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংক থেকে কঙ্কাল।উদ্ধার, ৪ জন আটক  বাহুবলে অবৈধ বালু উত্তোলন, তিনজনকে দেড় লক্ষ টাকা জরিমানা।
Title :

ফলাফল বিপর্যয়ের মধ্যেও সাফল্য ধরে রেখেছে জহুর চান বিবি মহিলা কলেজ।

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমে ৫২.১২ শতাংশে দাঁড়িয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পাসের হার ৫১.৯০ শতাংশ। হবিগঞ্জ জেলার গড় ফলাফল ৪৭%। ফলাফল বিপর্যয়ের এমন পরিস্থিতিতেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজ।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির গড় পাসের হার ৭৫.১৪ শতাংশ। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০.৫০ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৭.৫০ শতাংশ এবং মানবিক বিভাগে ৭১.৫৩ শতাংশ।

হবিগঞ্জ জেলায় তৃতীয় স্থান অর্জনকারী এই কলেজের অবস্থান রয়েছে বৃন্দাবন সরকারি কলেজের পরেই।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “অন্যান্য বছরের মতো এবারও আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, গাইড টিচারের নিবিড় তত্ত্বাবধান, কলেজের মাসিক সমন্বয় সভায় ফলাফল ও অগ্রগতি পর্যালোচনা এবং সর্বোপরি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাই এ সাফল্যের মূল কারণ। ফলাফল বিপর্যয়ের মধ্যেও শিক্ষার্থীদের এ অর্জনে আমরা আনন্দিত ও আশাবাদী।”

উল্লেখ্য, ২০০৯ খ্রিষ্টাব্দে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির জহুর চান বিবি মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীশিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews