বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত”
Title :

লালমনিরহাটে গলা কাঁটা লাশ উদ্ধার 

  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন

বিশেষ প্রতিনিধি।।

লালমনিরহাটের আদিতমারীতে নিজ বাড়ি থেকে তাহমিদুল রহমান তারা (৩৫) নামে এক যুবকের গলা কাঁটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকা থেকে আদিতমারী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত তাহমিদুল রহমান তারা ওই এলাকার মৃত আহমেদের ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে গলা কেটে খুন করে। তিনি তার ঘরে একাই থাকতেন। তার স্ত্রী দেশের বাইরে ও পরিবার বাইরে থাকার সুযোগে কেউ তাকে হত্যা করেছে।

পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

মৃত তাহমিদুল রহমান তারার ভাই ইউপি সদস্য মুকুল জানান, আমার ভাই সাদাসিধে এবং খুবই সাদামাটা জীবন যাপন করতেন। তার স্ত্রী বিদেশে থাকে। কে বা কাহারা রাতের আধাঁরে আমার ভাইকে খুন করে পালিয়ে গেছে। আমরা এর সুষ্ঠু ও ন্যায়বিচার চাই।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটা দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews