মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

যারা জনগণের রক্ত চুষে খায় তারা জনপ্রতিনিধি হতে পারে না!

  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।

বিএনপি’র রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যারা জনগণের রক্ত চুষে খায় তারা জনপ্রতিনিধি হতে পারে না। সুতারং আওয়ামী লীগ করার চেয়ে কচু গাছে ফাঁসি দিয়ে মরে যাওয়া ভালো। ছাত্র-জনতা বা বিএনপি’র আন্দোলনে নয়, অতিরিক্ত পাপ করায় শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে। সে জন্যই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার অডিটরিয়াম হলরুমে বিএনপি’র এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামীলীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী। কারণ আওয়ামীলীগকে ক্ষমতায় থাকতে গত ১৬ বছর সহযোগিতা করেছে জাতীয় পার্টি।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয় ভাবে শহীদ ঘোষনাসহ বীরের মযার্দা দেয়া হবে।

এ সময় তিনি আগামী দূর্গা পূজায় আওয়ামীলীগ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই দিকে বিএনপির নেতাকর্মীকে সর্তক থাকার আহবান জানান।

কালীগঞ্জে উপজেলা বিএনপি’র আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ- সভাপতি রোকন উদ্দিন বাবুল, বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মমিমুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসন, হাতীবান্ধা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, বিএনপি নেতা ফারহান উদ্দিন পাশা,
উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানভীর সাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মতিনুর রহমান মতিন, ছাত্রদলের সদস্য সচিব বুলবুল
প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews