বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত”
Title :

গোপালগঞ্জে মুকসুদপুর বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘটনায় দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১ আহত-৫

  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে রায় ও মৌলিক বংশের মধ্যে সংঘর্ষে সতীশ রায় ঠাকুর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৫ জন।আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর রাতে মুকসুদপুর উপজেলার মহিষতুলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন রায়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ শুরু হলে রায় বংশের সতীশ রায় ঠাকুর ঠেকাতে গেলে পিছন দিক থেকে তার মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই সতীশ নিহত হন বলে জানতে পেরেছি। এ ঘটনার পর দোষীরা এলাকা ছেড়ে পালিয়েছে।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, সতীশ রায় ঠাকুরকে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলেও আসার আগেই তিনি মারা যান।

আজ বুধবার লাশের ময়না তদন্ত শেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি বা কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন ওসি তদন্ত শীতল চন্দ্র পাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews