1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বানিয়াচংয়ে চেয়ারম্যান প্রার্থী তাওহীদ হাসানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। আওয়ামী লীগের দলীয় পদথেকে অব্যাহতি চেয়ে দুই নেতার সংবাদ সম্মেলন। পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ  ঘোড়াঘাটে গ্রাম আদালতের দিনব্যাপী কর্মশালা ৪টি ইউনিয়নে মামলা নিষ্পত্তির হার প্রশংসনীয়। মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত। বাহুবলে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড। কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত। কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও সহযোগী সুজন ইয়াবা ও কোরেক্সসহ গ্রেফতার।

রাজধানীর মোহাম্মদপুর থেকে অবৈধ শটগান ৬৩ রাউন্ড ও কার্তুজ উদ্ধার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি অবৈধ শটগান ও ৬৩ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ৪:৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানার উত্তর সুলতানগঞ্জ জাফরাবাদ মসজিদ রোডের একটি বাসা থেকে এ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি আভিযানিক দল জানতে পারে যে, মোহাম্মদপুর থানার উত্তর সুলতানগঞ্জ জাফরাবাদ মসজিদ রোডের জনৈক আবুল কাশেম খান তার লাইসেন্সকৃত .১২ বোর শটগানটি সরকারি নির্দেশনা অনুযায়ী থানায় জমা না দিয়ে অবৈধভাবে নিজ হেফাজতে রেখেছেন। সিটিটিসি প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত শটগান ও লিডবল কার্তুজ উদ্ধার করে।

সিটিটিসি সূত্র আরও জানায়, উদ্ধারকৃত শটগান এবং ৬৩ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং মোহাম্মদপুর থানায় জমা করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট ২০২৪খ্রি. স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে গত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট