শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে বেঙ্গল ও ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত।  মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার। গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা.শফিকুর রহমান। বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান কে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার। বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি। নাটোরের নলডাঙ্গায় ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ অনুষ্ঠিত।  নরসিংদীর আলতাফ হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার নরসিংদীর জেলায় সচেতন-মহলে নিন্দা। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় তারেক কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান!
Title :

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, সীমান্তে উত্তেজনা

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪৫৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে অমেদুল হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত অমেদুল হোসেন ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনার পর ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী জানান, দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের অমেদুল হোসেনসহ ৫-৬ জন গরু ব্যবসায়ী রোববার ভোর ৪টার দিকে ঠাকুরপুর সীমান্তের ৮৯নং মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করছিলেন।

এ সময় ভারতের হুদাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে এলেও গুলিবিদ্ধ হয়ে অমেদুল হোসেন ঘটনাস্থলে নিহত হন। বর্তমানে তার লাশ ভারতের একশ গজ অভ্যন্তরে হুদাপাড়া সীমান্তে পড়ে আছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ফেরত চেয়ে এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews