রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে সিএনজি -টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন, আহত। বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত
Title :

সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে ৮৯ লক্ষ টাকার চোরাচালান মালামাল জব্দ!

  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৮৯ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানীর পণ্য জব্দ করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিজিবি জানায়, মঙ্গল ও বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, উৎমা, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, শ্রীপুর, সোনারহাট এবং ডিবিরহাওর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, গরু, মহিষ, চকলেট, আইবল ক্যান্ডি, সানগ্লাস, জিরা, ফুচকা, সাবান ও আনারসের চারা এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং চোরাচালানীর মালামাল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৯ লক্ষ ৪২ হাজার ৬৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews