1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার।

রূপগঞ্জে বাজার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৫ 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদন

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঁচাবাজার দখল নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতার সাউঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেল-গাড়িসহ ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়রা জানান, রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজারের মালিকানা নিয়ে ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানের সহযোগী মজিবুরের বিরোধ চলছিল। ৫ আগস্টের পর সেই বাজার দখলে নিতে মহড়া শুরু করে বিএনপি স্থানীয় নেতা-কর্মীরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়ার সমর্থকরা বাজারের সামনে মহড়া দেয়।

এ সময় জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদসহ তার সমর্থকরা গিয়ে বাধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় তারা ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ গুলিবর্ষণ করে। সংঘর্ষ চলাকালে বাজারের পাশে থাকা সেলিম প্রধানের বাড়িসহ কয়েকটি মোটরসাইকেল ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত অনন্ত ২৫ জন আহত হয়েছেন।

১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষ চলাকালে ১১টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার, একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গুলিবিদ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

তিনি আরও জানান, সংঘর্ষের খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট