1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুর সিমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ৩ যুবক আটক গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওয়াশ সচেতনতা কর্মসূচি ও ছাতা বিতরণ। ঘোড়াঘাটে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক ৩। গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০ ঘোড়াঘাটে আমের মৌ মৌ গন্ধ: জমজমাট বেচাকেনায় বিক্রেতার মুখে হাসি। নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত।

পুরোনো সড়ক পুনরুদ্ধারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

 

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি,লিমন।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের বাসিন্দারা তাদের পুরোনো একটি সড়ক পুনরুদ্ধারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন।বুধবার(২৯ জানুয়ারি)বেলা ১১টার দিকে গ্রামবাসী মহাসড়কে অবস্থান নেন এবং একপর্যায়ে সড়ক অবরোধ করেন।অবরোধকারীদের দাবি,ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের প্রায় শত বছরের পুরোনো একটি সড়ক বন্ধ করে দিয়েছে।

*তারাসিমা অ্যাপারেলস লিমিটেড এবং পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামের দুটি কোম্পানি।*

সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় গ্রামবাসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামবাসীরা অভিযোগ করেন ক্ষমতাসীন দলের কিছুনেতাকর্মীর,সহযোগিতায় কোম্পানিগুলো রাতারাতি সড়কে পাকা দেয়াল তুলে দিয়েছে।ফলে দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ হয়ে যায়।
সড়ক পুনরুদ্ধারের দাবিতে গ্রামবাসীরা তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং-এর প্রধান ফটকের সামনে মহাসড়কে অবস্থান নিয়েছেন।এ ঘটনায় স্থানীয় প্রশাসন,কোম্পানির প্রতিনিধি ও গ্রামবাসীদের মধ্যে আলোচনা চলছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন,বেলা ১১টা থেকে গোলড়া গ্রামের মানুষ মহাসড়কে অবস্থান নিয়েছে, এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে, আশা করি দ্রুত সমাধান হবে।

অবরোধকারীরা জানিয়েছেন,যতক্ষণ না তাদের সড়ক পুনরুদ্ধার করা হবে,ততক্ষণ তারা মহাসড়ক ছাড়বেন না।প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট