1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ হয়ে যাওয়া মন্দিরে পুজোর নির্দেশ দিলেন,চেয়ারম্যান আকিদুল বিশ্বাস। খানসামা উপজেলার বিভিন্ন বাসন্তী পূজা মণ্ডপ ও হরিবাসর পরিদর্শন গভীর রাতে গরু লুটে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, মৃত সন্তান প্রসব। হবিগঞ্জে খোয়াই নদীর মাটি অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ১০টি ড্রামট্রাক আটক। গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা। মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান লালমাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান । বাগেরহাটে জেলা জামায়াতের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত। বাগেরহাট–ঢাকা ট্রেনলাইন বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের সমাবেশ ও রেলী অনুষ্ঠিত।

নরসিংদীতে ঘরে ঢুকে মেয়েকে হত্যার মাকে আহত গ্রেপ্তার ৪।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর শেখেরচর বাজার সংলগ্নে ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে  হত্যা ও মাকে আহতের ঘটনায় চারজনকে গ্রেফতার ও হত্যার মূল রহস্য উদ্‌ঘাটন  করেছে পিবিআই। চাঞ্চল্যকর এ ঘটনায়  লুট হওয়া ১০ লাখ ১ হাজার একশত  টাকাসহ বিভিন্ন আলামত জব্দ পি ডি আই পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর জেলার পাঁচই এলাকার বাসিন্দা মোঃ রমজান শেখ ওরফে লিমন (২২), তার ভাই হাসিবুর রহমান শান্ত (৩১), নেত্রকোনার গন্ডা এলাকার বাসিন্দা মো ঃ কাউছার মিয়া (২০) ও নাটোর জেলার চর গোয়াশ এলাকার বাসিন্দা মো ঃ ইমন আলী (২১)। তারা শেখেরচর এলাকায় বাসাভাড়া নিয়ে থাকতেন।সোমবার ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পিবিআই নরসিংদীর পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ এনায়েত হোসেন মান্নান। এর আগে নরসিংদী, ফরিদপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, ঢাকা ও বরিশালে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়।পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন,গ্রেফতারকৃতরা ঘরে  ঢুকে মোটা অঙ্কের টাকা লুট করতে পূর্বপরিকল্পিতভাবে শেখেরচর এলাকার মোফাজ্জল হোসেনের বসত  বাড়িতে ঢুকে। এসময় ৭ বছরের প্রতিবন্ধী শিশু সন্তানকে বাথরুমে আটক রাখে তারা। পরে বাসায় থাকা টাকা লুট করার সময় বাধা দিলে গৃহবধূ আসমা বেগম ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী সুমনা আক্তার তিথিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে তিথীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত মা আসমা বেগম ঢাকার একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে  জড়িত থাকা আসামিদের  গ্রেফতার করা হয়। লুট হওয়া ১০ লাখ ১ হাজার একশত  টাকা জব্দ করা হয়।  আসামীদের  আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার।উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ২০২৫ ইং রাত সাড়ে ১০টায় গৃহকর্তা মোফাজ্জল হোসেন ঘরে ঢুকে স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট