সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত। 
Title :

গোপালগঞ্জে কোটালীপাড়া কবরস্হান থেকে ৩ টি লাশ চুরি!

  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে কোটালীপাড়ায় একটি কবরস্থান থেকে ৩টি লাশ চুরির ঘটনা ঘটছে। গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আমতলী ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে এই ঘটনাটি ঘটে।

আজ বুধবার (৫ফেব্রুয়ারি) ভোরে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে দাফন করা ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী সেই কবরস্থানে ছুটে আসেন। তারা দেখেন পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে ৬ টি কবর খোড়া অবস্থায় আছে। চুরি হওয়া লাশ গুলোর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এরমধ্যে চিত্রাপাড়া গ্রামের সাবেক ইউপি মেম্বার লিয়াকত আলী, চাঁদ মিয়া ও বায়জিদ হোসেনের কবরের লাশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এই ৩টি লাশ চুরি হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। যে সকল মৃত ব্যক্তির লাশ চুরি হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লিয়াকত আলীর বড় মেয়ে সালমা খানম বলেন, আমার বাবা ৯ মাস আগে মারা যায়। মারা যাওয়ার পরে পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি একজন ইউ.পি সদস্য ছিলেন। জীবনে তিনি কারো ক্ষতি করেননি। আজ ভোরে খবর পাই কবরস্থান থেকে বাবার লাশ চুরি হয়েছে। তাৎক্ষনিকভাবে আমরা এখানে ছুটে এসে দেখতে পাই বাবার কবর খোঁড়া। কবরের পাশেই কাফনের কাপড়, শরীরের চামড়া ও চুল দাঁড়ি পড়ে আছে। হাড় গুলো চোরেরা নিয়ে গেছে।

চাঁদ মিয়ার ছেলে হাসিন ইসলাম বলেন, আমার বাবা ৪ মাস আগে মারা গেলে এই চিত্রাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। আজ সকালে লাশ চুরির খবর পেয়ে এখানে এসে দেখি আমার বাবার কবর খোঁড়া। কবরের ভিতরে আমার বাবার লাশ নেই।

চিত্রাপাড়া গ্রামের মুকুল মিয়া বলেন, চিত্রাপাড়া পশ্চিমকান্দি কবরস্থানে আমার বাবা-মাকে দাফন করা হয়েছে। আমি প্রতিদিন ফজরের নামাজের পরে তাদের কবর জিয়ারত করতে আসি। আজ কবরস্থানে ঢুকতেই দেখি ১ টি কবর খোঁড়া। আশপাশে তাকিয়ে দেখি একে একে ৬টি কবর খোঁড়া। এরমধ্যে ৩টি কবরে লাশ নেই। তখনই আমি এলাকাবাসীকে খবর দেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews