রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে সিএনজি -টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন, আহত। বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত
Title :

ধানমন্ডি ৩২ বাড়িটি ভাঙা দেখতে উৎসুক জনতার ভিড়!

  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির প্রায় অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি২৫) ইং সকালে সেখানে উৎসুক জনতার ভিড় দেখা যায়।

তাদের অনেকেই ভাঙা বাড়িটির ভেতরে ও আশপাশে ঘুরে দেখছেন, ছবি তুলছেন।

বাড়িটির কিছু অংশে কয়েকজনকে হাতুড়ি দিয়ে ভাঙচুর করতে দেখা যায় ।

একদল মানুষ করাত দিয়ে রড কাটছেন।

আরেক দল সেই রড নিয়ে যাচ্ছেন।

কাউকে বাড়িটির ইট নিয়ে যেতে দেখা গেছে। তবে কোনো ভারী যন্ত্র দিয়ে বাড়ি ভাঙতে দেখা যায়নি।

বাড়িটির আশপাশে সংবাদকর্মীদের ভিড় দেখা গেছে।

৩২ নম্বর সড়ক দিয়ে যারা যাচ্ছেন, তাদের অনেকেই গাড়ির গতি কমিয়ে জানালা দিয়ে বাড়িটি দেখছেন।

ছবি তুলছেন। গতকাল যেখানে গরু জবাই করে রান্না করা হয়েছে, সেখানেও অনেকের ভিড় দেখা গেছে।

বুধবার রাত ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত এক্সকাভেটর (খননযন্ত্র), ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ভাঙার কাজ বন্ধ থাকলেও দিনভর ওই বাড়ি ঘিরে ছিল বিক্ষুব্ধ ও উৎসুক জনতার ভিড়।

ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গত বুধবার রাতে ধানমন্ডির ওই বাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ করেন।
একপর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

বুধবার রাতেই ক্রেন, এক্সকাভেটর এনে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। রাতে যুক্ত হয় একটি বুলডোজার। গতকাল বেলা ১১টা পর্যন্ত নীল রঙের এক্সকাভেটর দিয়েই ভাঙার কাজ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews