1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত।

দুস্থ,অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান জেলা প্রতিনিধি মেহেরপুরঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের উদ্যোগে এবং কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় মেহেরপুর জেলার গাংনী উপজেলায় ১০০ জন দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকালে গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান খন্দকার বদরুদ্দোজা শান্ত, আইসিটি মিডিয়া ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান গালিব, প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান নাছিম হাসান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ইউনিটের দলনেতা নাঈম ইসলাম, উপ-দলনেতা পারভেজ মাহমুদ আলিফসহ ইউনিটের অন্যান্য সদস্যরা।

কম্বল বিতরণ কার্যক্রমের সময় অতিথিরা বলেন, মানবসেবার এ কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে। তারা দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট