মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।
Title :

ভোলায় সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহত!

  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাফর ইসলাম
ভোলা সদর প্রতিনিধি

ভোলায় সন্ত্রাসী বাহিনী দ্বারা ভোলায় সংবাদ সংগ্রহের সময় স্থানীয় দুই পত্রিকার সম্পাদক হামলার শিকার হয়েছে। সাংবাদিকদের ওপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে মঙ্গলবার (৪মার্চ),ভোলা সদর উপজেলার শহরের শীশমহল গলি সংলগ্ন খালপাড় রোডে। আহত সাংবাদিকরা হলেন, দৈনিক ভোলা টাইমসের প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ ওরফে রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ‘ভোলা প্রকাশ’এর সম্পাদক বিজয় বাইন। আহতরা বর্তমানে ভোলার ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভোলা সদর থানায় ৪জনের নামেসহ মোট ২৫জনকে আসামী করে মামলা দেওয়া হয়েছে।

আহত সাংবাদিকেরা জানান, ভোলার খালপাড় সড়কের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে দুই ভাই মো. কালীমুল্লাহ ও তার ভাই মো. হাবিবুল্লাহ খোকনের মধ্যে র্দীঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। গত কয়েক বছর চাউল ব্যবসায়ী কালিমুল্লাহ অংশীদারদের ঠকিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠান দখল করে ব্যবসা করে আসছে বলে অভিযোগ রয়েছে। তাঁর ভাই হাবিবুল্লাহ সোমবার রাতে ওই ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগায়। মঙ্গলবার সকালের দিকে কালিমুল্লাহ ওই ব্যবসাপ্রতিষ্ঠানের লাগানো তালা ভেঙে পুনরায় দখল নিতে গেলে দুই ভাইয়ের পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষের ঘটনার খবর পেয়ে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে গেলে সংঘর্ষে লিপ্ত কালিমুল্লার লোকজন সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সাংবাদিক বিজয় বাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ ব্যাপারে কালিমুল্লাহ সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সাহাদাৎ মো হাচনাইন পাভেজ সাংবাদিকদের জানান,ওই ঘটনায় তারা অভিযোগ পেয়েছেন। মামলা রুজুর প্রকৃয়া চলছে।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন ভোলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দসহ ভোলার সকল সাংবাদিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews