1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে কানাইঘাটে প্রবাসী খুন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপাড় গ্রামের কাতার প্রবাসী রশিদ আহমদ (২৮) নিহত হয়েছেন।

হামলায় প্রবাসী রশিদ আহমদের বড় ভাই রাজা মিয়া (৩৫) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তী রয়েছেন।

ঘটনাটি ঘটেছে রোববার(১৬মার্চ) দিবাগত রাত ১টার দিকে।

এ ঘটনায় সোমবার দুপুরে স্হানীয় উত্তেজিত জনতা হত্যাকারি সাজু, রাজুদের বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

স্থানীয় ও নিহতের আত্মীয়-স্বজনদের কাছ থেকে জানা যায়, ৫ দিন পূর্বে খালপাড় গ্রামের মৃত আনা মিয়ার ছেলে প্রবাসী রশিদ আহমদের ভগ্নিপতি একই গ্রামের মনির আহমদের ছেলে সালেহ আহমদের বাচ্চাদের সাথে একই বাড়ির মৃত মাহমুদ হোসেনের ছেলে রাজু আহমদ ও সাজু আহমদ গংদের পরিবারের বাচ্চাদের সাথে ঝগড়াঝাটি নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় মুরব্বীয়ারা বসে দু’পক্ষকে নিয়ে আপোষে মিমাংসা করে দেন।

কিন্তু মাহমুদ হোসেনের স্ত্রী পাখি বেগম ও তার ছেলে সাজু আহমদ, রাজু আহমদ, পারজু আহমদ সালিশ বিচার না মেনে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে রোববার রাত সাড়ে ১২টার দিকে সালেহ আহমদের বসত ঘরে গিয়ে তাকে বেঁধে মারপিট শুরু করে।

খবর পেয়ে সালেহ আহমদের স্ত্রীর ভাই কাতার প্রবাসী রশিদ আহমদ ও তার বড় ভাই রাজা মিয়া বোনের বাড়িতে গিয়ে ভগ্নিপতি সালেহ আহমদকে উদ্ধারের চেষ্টা করেন।

এ সময় রাজু আহমদ, সাজু আহমদ, পারজু আহমদসহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসী রশিদ আহমদ ও তার বড় ভাই রাজা মিয়ার উপর হামলা চালায়।

হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হলে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬টার দিকে প্রবাসী রশিদ আহমদ মৃত্যুবরণ করেন।

এদিকে প্রবাশী রশিদ আহমদের মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের উত্তেজিত কিছু লোকজন সোমবার দুপুর ১২টার দিকে হত্যাকারী রাজু, সাজু গংদের বসত ঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

খবর পেয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। খুনীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে বলে তিনি জানান। এ ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট