রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া চিকিৎসকের জরিমানা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাক্তারের ভুয়া পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় বাবুল চন্দ্র সাহা নামের একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরাইলের উচালিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান। তার সঙ্গে ছিলেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কামরুল হাসান।

এসময় ডা. কামরুল হাসান জানান, আইনমতে এমবিবিএস বা বিডিএস পাশ না করে কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারেন না। কিন্তু বাবুল চন্দ্র সাহা নামের এক ব্যক্তি তার বাসায় চেম্বার খুলে দীর্ঘদিন ধরে ডাক্তার পদ ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এ খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় তার প্রেসক্রিপশনে ডাক্তার পদ লেখা পাওয়া যায়। ফলে তাকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান জানান, এক ব্যক্তিকে অননুমোদিত ডাক্তার পদবী ব্যবহার করায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews