রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় যুবকের মৃত্যু! 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর এলাকায় দুর্বৃত্তদের হামলায় সাহেল শাহরিয়ার নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পশ্চিম আলিরগঁও ইউনিয়নের
পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

তবে কী কারণে হত্যাকাণ্ড হয়েছে তা জানা সম্ভব হয়নি। মঙ্গলবার ভোর ৫টার দিকে গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজাররে পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরে মোটরসাইকেল যোগে গোয়াইনঘাট থেকে জাফলং এর দিকে যাচ্ছিলেন শাহরিয়ার। উপজেলার রাধানগর বাজারের পাশে দুষ্কৃতিকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে নগদ অর্থ ও মোটরসাইকেলটি নিয়ে যায়। এ সময় তাকে আঘাত করে রাস্তায় ফেলে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মরদেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ছিনতাই নাকি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews