রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

উপজেলা প্রশাসনের সভা থেকে বের হয়ে আটক ইউপি চেয়ারম্যান!

  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

সংবাদ দাতা গোলাম জিলানী

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দিরাই উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা শেষে বের হবার পর আটক হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামমী লীগের সাবেক প্রচার সম্পাদক ও দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু।বুধবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাকে আটক করা হয়। জানা যায়, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভায় চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি । সভা শেষ করে বের হওয়ার পর উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে দিরাই থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা ছিল, সেখানে জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির লোকজন ছিলেন। শুনেছি মিটিং থেকে বের হওয়ার পর নাকি জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টে গতমাসে দিরাই থানায় দায়ের করা নাশকতার মামলায় দিরাইয়ের জগদল ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews